রোহিতকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন সাবেক কোচ

এবার রোহিতের এই ব্যর্থতার পেছনের কারণ খুঁজে বের করলেন তার সাবেক কোচ দীনেশ লাড। রোহিতের পাশে দাঁড়িয়ে তাকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন তিনি।   সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতকে। বিশ্বকাপের হট ফেভারিট এই দলের বিদায়ের জন্য রোহিতের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। রোহিতের নেতৃত্বে দল হারায় তাকে…

এবার রোহিতের এই ব্যর্থতার পেছনের কারণ খুঁজে বের করলেন তার সাবেক কোচ দীনেশ লাড। রোহিতের পাশে দাঁড়িয়ে তাকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন তিনি।

 

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতকে। বিশ্বকাপের হট ফেভারিট এই দলের বিদায়ের জন্য রোহিতের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। রোহিতের নেতৃত্বে দল হারায় তাকে নিয়ে হচ্ছে কঠোর সমালোচনা। এবার রোহিতের এই ব্যর্থতার পেছনের কারণ খুঁজে বের করলেন তার সাবেক কোচ দীনেশ লাড। রোহিতের পাশে দাঁড়িয়ে তাকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন তিনি। 

 

২০১৩ সালের পর আর কোন আইসিসি ট্রফি জেতেনি  ভারত। অনেকেই  কারণ হিসেবে কাঠগড়ায়  দাঁড় করিয়েছেন আইপিএলকে। এবার এই কথার সঙ্গে তাল মেলালেন দীনেশ লাডও। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীনেশ লাড বলেন, ” ভারতীয় দল গত ৭ থেকে ৮ মাসে স্থিতিশীল ছিল না। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তাই দলকে ঐক্যবদ্ধ হওয়া উচিৎ ছিলো। গত সাত মাসে কেউ আসছেন ওপেন করতে, কেউ আসছেন বোলিং করতে। দলটি মোটেও স্থিতিশীল নয়। “

 

দীনেশ লাড আরও বলেন, ” আইপিএল থেকে রোহিত নাম প্রত্যাহার করবে কি না, সেটা ওর ওপর নির্ভর করছে। এ বিষয়ে আমি সিদ্ধান্ত দিতে পারি না। ভারত আর নিজেদের রাজ্যের হয়ে ক্রমাগত ভালো খেললেই কেবল আইপিএলে সুযোগ পাওয়া যায়। আন্তর্জাতিক ম্যাচে ভালো পারফরম্যান্স করলে আইপিএল চুক্তির পরিমাণ বাড়ে। এমনি এমনি তো সুযোগ পাওয়া যায় না। “

 

আইপিএলের ধকলই কি রোহিতের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এমন প্রশ্নের জবাবে  দীনেশ লাড বলেন, ” ধকল কোন অজুহাত হতে পারে না। আইপিএল খেলছে কেন? বিশ্বকাপ জিততে হলে সরে দাঁড়াও আইপিএল থেকে। আন্তর্জাতিক আঙিনায় প্রতিটি ম্যাচ খেলা উচিত রোহিতের। কারণ, প্রতি ম্যাচ থেকেই আমরা কিছু না কিছু পাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কোনরকম আপস চলতে পারে না। “

 

উল্লেখ্য, রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর তার জায়গায় হার্দিককে অধিনায়ক করার গুঞ্জনও শোনা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই তিনি অধিনায়কের দায়িত্ব পেতেও চলেছেন। তবে এই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি রোহিত।  বিশ্বকাপ ব্যর্থতার পর নিউজিল্যান্ড সিরিজে রোহিতকে বিশ্রাম দেয়া হয়। তবে দ্রুতই আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ভারত অধিনায়কের।

 

Similar Posts

  • বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী মুশফিক

    বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী মুশফিক ব্যাটিং ভালো হলে বোলিং খারাপ, কখনো কখনো ব্যাটসম্যানরা ছন্দ হারায়। দুই বিভাগেই ভালো হলে ফিল্ডিং এতটাই বেমানান হয়ে যায়। দুঃসময় থেকে বেরোতে পারছে না বাংলাদেশ দল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। বরাবরের মতোই ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থতার সব কলা পূর্ণ করেছে…

  • ব্যাটিং নিয়ে মুখ খুললেন আফিফ

    ব্যাটিং নিয়ে মুখ খুললেন আফিফ বাংলাদেশের ক্রিকেটে তিনি নতুন তারকার মতো। সিনিয়র ক্রিকেটারদের কারণে দলের চাহিদা অনুযায়ী বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন আফিফ। টি-টোয়েন্টিতে মুশফিকের অবসর নেওয়ার পর মাহমুদউল্লাহ আর দলে নেই, আফিফ এখন চার নম্বরে ব্যাট করছেন। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে জিততে ঘাম ঝরাতে হয়েছে…

  • ডোয়াইন ব্রাভোর বিশ্ব রেকর্ড

    ডোয়াইন ব্রাভোর বিশ্ব রেকর্ড কদিন আগেই টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড। ক্রিকেটের এই ছোট ফরম্যাটে তিনি 600টি ম্যাচ খেলেছেন এবং এই রেকর্ডে তার ধারে-কাছের কেউ নেই। এবার টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তিনি ইতিহাসের প্রথম বোলার হিসেবে বিশ ওভারের ফরম্যাটে 600 উইকেট লাভ করেন। আর তার…

  • স্ত্রী ভাগ্য শামীম পাটোয়ারীর জীবনে সফলতা আনবে!

    স্ত্রী ভাগ্য শামীম পাটোয়ারীর জীবনে সফলতা আনবে! বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় হিসেবে আলো ছড়িয়েছেন তিনি। দারুণ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে, 2021 সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করা শামীম হোসেন পাটোয়ারীর ক্যারিয়ার এখনও দলের স্থায়ী সদস্য নয়। তবে ব্যক্তিগত জীবনে ইনিংস শুরু করেন বাঁহাতি হার্ড হিটার ব্যাটসম্যান। সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিয়ের…

  • টেস্টে ফের এক নম্বর ব্যাটসম্যান হলেন লাবুশানে

    সম্প্রতি ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্নাস লাবুশানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও হাসলো অস্ট্রেলিয়ান এই ব্যাটারের  ব্যাট। দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মোট ৩০৮! আর তাতেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন লাবুশানে। মাত্র এক ম্যাচের ঝলকেই টেস্ট ক্রিকেটে ফের এক নম্বর ব্যাটসম্যান বনে গেলেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।…

  • ফেরার মন্ত্র জানতেন হাসরাঙ্গা

    ফেরার মন্ত্র জানতেন হাসরাঙ্গা ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের পোস্টার বয়। প্রায় প্রতিটি ম্যাচেই কার্যকর হয়ে উঠেছেন এই লেগ স্পিনার। নিজের খেলায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি যেমন সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন, তেমনি এশিয়া কাপেও তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। অস্ট্রেলিয়ায় এবারের বিশ্বকাপে বল হাতে আলো ছড়াচ্ছেন হাসরাঙ্গা। তবে পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ব্যয়বহুল বোলিংয়ের কারণে…