টেস্টে ফের এক নম্বর ব্যাটসম্যান হলেন লাবুশানে

সম্প্রতি ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্নাস লাবুশানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও হাসলো অস্ট্রেলিয়ান এই ব্যাটারের  ব্যাট। দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মোট ৩০৮! আর তাতেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন লাবুশানে। মাত্র এক ম্যাচের ঝলকেই টেস্ট ক্রিকেটে ফের এক নম্বর ব্যাটসম্যান বনে গেলেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।…

সম্প্রতি ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্নাস লাবুশানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও হাসলো অস্ট্রেলিয়ান এই ব্যাটারের  ব্যাট। দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মোট ৩০৮! আর তাতেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন লাবুশানে। মাত্র এক ম্যাচের ঝলকেই টেস্ট ক্রিকেটে ফের এক নম্বর ব্যাটসম্যান বনে গেলেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

 

ক্যারিবিয়ানদের বিপক্ষে পার্থ টেস্টের প্রথম ইনিংসে ২০৪ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন লাবুশানে। কিন্তু কে জানতো, দ্বিতীয় ইনিংসেও এমন অপ্রতিরোধ্য হয়ে উঠবেন এই অজি ব্যাটসম্যান। আরো একবার তিন অঙ্কের ম্যাজিক ফিগারের উদযাপন করলেন দ্বিতীয় ইনিংসেও। ইনিংসটা এবার ১০৪ রানের। এই দুটি ইনিংসের পারফরম্যান্সে পুরস্কার হিসেবে ৫০ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।

 

এই রেটিং অর্জন করেই চলতি বছরের জুলাইয়ে হারানো রাজত্ব ফিরে পান লাবুশানে। সাদা পোশাকে রাজত্ব করে চলা এই অজি ব্যাটসম্যানের বর্তমান রেটিং পয়েন্ট ৯৩৫। অপরদিকে যাকে টপকে শীর্ষস্থানে দখল করলেন, পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারেননি সেই জো রুট। সে কারণেই সেরার তালিকায় ইংলিশ ব্যাটসম্যানকে টপকে যাওয়ার পথটা সহজ হয়ে গেছে লাবুশানের।

 

রাওয়ালপিন্ডি টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২৩ এবং ৭৩ রান করেন রুট। একই সময়ের ব্যাটে রান পেয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ এবং পাকিস্তানের বাবর আজম। তাই র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে নেমে গেলেন রুট। ৮৯৩ রেটিং পয়েন্ট নিয়ে স্মিথের অবস্থান দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা পাকিস্তানি অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৮৭৯। রুটের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৮৭৬-এ।

 

ওদিকে লাবুশানের সামনে আছে আরো একটি সুবর্ণ সুযোগ। ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো করতে পারলে, টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের কৃতিত্ব দেখানোর সম্ভাবনা থাকছে তার জন্য। সেই মাইলফলক ছুঁতে বেশি দূরে নয় লাবুশানে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জন করা ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। যার রেটিং পয়েন্ট ছিল ৯৩৮। আর ৪ পয়েন্ট পেলেই রেকর্ড গড়বেন লাবুশানে। তিনি কি পারবেন রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়তে? উত্তরের জন্য মাঠের ২২ গজ তো আছেই।

Similar Posts

  • ফেরার মন্ত্র জানতেন হাসরাঙ্গা

    ফেরার মন্ত্র জানতেন হাসরাঙ্গা ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের পোস্টার বয়। প্রায় প্রতিটি ম্যাচেই কার্যকর হয়ে উঠেছেন এই লেগ স্পিনার। নিজের খেলায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি যেমন সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন, তেমনি এশিয়া কাপেও তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। অস্ট্রেলিয়ায় এবারের বিশ্বকাপে বল হাতে আলো ছড়াচ্ছেন হাসরাঙ্গা। তবে পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ব্যয়বহুল বোলিংয়ের কারণে…

  • হাসনাইনের বোলিং অ্যাকশন আবারও সন্দেহের মুখে

    হাসনাইনের বোলিং অ্যাকশন আবারও সন্দেহের মুখে সমস্যায় পড়েছেন পাকিস্তানের পেস বোলার হাসনাইন। চলতি বছরের শুরুতে মোহাম্মদ হাসনাইনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে। ফলে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তরুণ পাকিস্তানি পেসার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা। কিন্তু সেই নিষেধাজ্ঞার পর বোলিং অ্যাকশন সংশোধন করে আবার ফিরে আসেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কয়েকদিনের…

  • হারের বৃত্তে বাংলাদেশ

    হারের বৃত্তে বাংলাদেশ আর একটা ম্যাচ, আরেকটা হার! বাংলাদেশ দলে এই চিত্র এখন নিয়মিত। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজে সাকিব আল হাসানের দল পাকিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচটি ছিল টাইগারদের জন্য একটি নিয়ন্ত্রণ ম্যাচ, যাদের ফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে তারা জিততে পারে, জয় আত্মবিশ্বাসের হতে পারে। কিন্তু সেই আশাও চুরমার হয়ে…

  • ভারতের বিপক্ষে জয়ের নায়ক মিরাজ কি বললেন?

    ভারত – বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার আগেই এই সিরিজ নিয়ে দর্শক চাহিদা তুঙ্গে। ৪ ডিসেম্বর ভারত – বাংলাদেশের প্রথম ওয়ানডেও ছিলো গ্যালারিতে উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনার ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে স্বাগতিক বাংলাদেশ । আর এমন জয়ের পর দর্শকদের আশার পালেও লেগেছে হাওয়া। সিরিজ ঘিরে বাড়ছে বাড়তি উত্তেজনা। এই ম্যাচের জয়ের নায়ক মেহেদী…

  • ব্যাটিং নিয়ে মুখ খুললেন আফিফ

    ব্যাটিং নিয়ে মুখ খুললেন আফিফ বাংলাদেশের ক্রিকেটে তিনি নতুন তারকার মতো। সিনিয়র ক্রিকেটারদের কারণে দলের চাহিদা অনুযায়ী বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন আফিফ। টি-টোয়েন্টিতে মুশফিকের অবসর নেওয়ার পর মাহমুদউল্লাহ আর দলে নেই, আফিফ এখন চার নম্বরে ব্যাট করছেন। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে জিততে ঘাম ঝরাতে হয়েছে…

  • অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে সিঙ্গাপুরের সাবেক ক্রিকেটার ডেভিডের

    অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে সিঙ্গাপুরের সাবেক ক্রিকেটার ডেভিডের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে রয়েছে। সিরিজের প্রথম ম্যাচটি হয়েছিল মোহালিতে। তবে এই ম্যাচের পাশাপাশি সবার চোখ ছিল আরেক ক্রিকেটারের দিকে। জোরালো গুজব ছিল যে টিম ডেভিড, যিনি একসময় সিঙ্গাপুর দলের হয়ে খেলতেন, ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক…